Skip to content
logo
  • Home
  • Shop
  • Branches
  • Courses
  • About Us
  • Gallery
  • Career
  • Our Experts
  • Contact Us
Menu
  • Home
  • Shop
  • Branches
  • Courses
  • About Us
  • Gallery
  • Career
  • Our Experts
  • Contact Us
Logout
Login

About PenKingBD

PenKingBD একটি আধুনিক ও উদ্দেশ্যভিত্তিক হ্যান্ডরাইটিং লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে আমরা বিশ্বাস করি—
হাতের লেখা শুধু পরীক্ষার খাতা ভরার একটি মাধ্যম নয়; এটি একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং ভবিষ্যৎ সম্ভাবনার প্রতিফলন।

বাংলাদেশের হাজারো শিক্ষার্থী আজও ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও সুন্দর ও দ্রুত হাতের লেখার অভাবে কাঙ্ক্ষিত ফলাফল থেকে বঞ্চিত হয়। এই বাস্তবতা থেকেই PenKingBD–এর যাত্রা শুরু। আমরা এমন একটি শেখার পরিবেশ তৈরি করেছি, যেখানে শিক্ষার্থীরা ধাপে ধাপে সুন্দর, সুস্পষ্ট এবং দ্রুত হাতের লেখা আয়ত্ত করতে পারে—বাস্তব প্রশিক্ষণ, নিয়মিত অনুশীলন এবং ব্যক্তিগত গাইডলাইনের মাধ্যমে।

PenKingBD–এ আমরা শুধু লেখার কৌশল শেখাই না; আমরা গড়ে তুলি আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং সঠিক অভ্যাস—যা শিক্ষার্থীদের পরীক্ষায়, শিক্ষাজীবনে এবং ভবিষ্যৎ পেশাগত জীবনে এগিয়ে যেতে সহায়তা করে।
আমাদের লক্ষ্য একটাই—বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী যেন নিজের লেখার মাধ্যমে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে প্রকাশ করতে পারে।

logo

Storry

একবার এক পরীক্ষার সময় আমি দেখেছিলাম, আমার ক্লাসের বেস্ট ফ্রেন্ড সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে লেখা সত্ত্বেও শুধু হাতের লেখা খারাপ হওয়ার কারণে কম নাম্বার পেয়েছে। সেই অভিজ্ঞতা আমাকে ব্যথিত করেছিল। আরেক ব্যাংকার বন্ধু তো হাতের লেখা অসুন্দর হওয়ায় কারো সামনে লিখতেই লজ্জা পেতো। Penking এর যাত্রা শুরু হয় এমন একটি সাধারন কিন্তু গভীর উপলব্ধি থেকে -লেখার সৌন্দর্য কেবল সাজসজ্জা নয়,এটি মানুষের দৃষ্টিভঙ্গি, সম্ভাবনা ও আত্মবিশ্বাসের ওপর সরাসরি প্রভাব ফেলে।

আমাদের দেশে অসংখ্য শিক্ষার্থী রয়েছে, যারা পরীক্ষায় সঠিক উত্তর দেয়ার পরেও খারাপ হাতের লেখা বা ধীর গতির কারণে মেধা অনুযায়ী সঠিক মূল্যায়ন পায় না।হাতের লেখা শুধু পরীক্ষার ফল নয় ;এটি আত্মবিশ্বাস ও পেশাগত সাফল্যের উপর প্রভাব ফেলে। আমরা শিক্ষার্থীদের শুধু সুন্দর হাতের লেখাই শেখাই না ;তাদের আত্মবিশ্বাস, সময় ব্যবস্থাপনা এবং পরীক্ষায় ও জীবনে কার্যকর দক্ষতা অর্জনে সহায়তা করি। আমাদের প্রশিক্ষণ প্রক্রিয়ায় প্রত্যেক শিক্ষার্থীই নিজের যোগ্যতা ও সৃজনশীলতা প্রকাশ করার ক্ষমতা অর্জন করে। Penking শিক্ষার্থীদের জীবনে এই পরিবর্তনের সোপান।

আমাদের মূল বিশ্বাস হল হাতের লেখা একটি স্মারক। সুন্দর ও দ্রুত হাতের লেখা কেবল দক্ষতা নয়, এটি আমাদের জীবনের একটি সুন্দর স্মৃতিরও অংশ। ভবিষ্যতে আমরা চাই, বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী ও পেশাজীবী তাদের সেরা সংস্করণ Penking- এর সহায়তায় প্রকাশ করুক।আমরা চাই Penking শুধু একটি স্কুল না, তাদের লেখার উৎকর্ষ এবং আত্মবিশ্বাসের জাতীয় প্রতীক হয়ে উঠুক।

Mission

আমরা সুন্দর,দ্রুত এবং আত্মবিশ্বাসী হাতের লেখার মাধ্যমে প্রতিটি মানুষকে শেখাই কিভাবে নিজেদের ভাবনা স্পষ্টভাবে প্রকাশ করতে হয়, যাতে তারা শিক্ষায়, পেশায় এবং জীবনে সাফল্যের পথে এগিয়ে যেতে পারে।

আমাদের প্রোগ্রাম শিশু, কিশোর ও প্রাপ্তবয়স্ক সবার জন্যই উন্মুক্ত, যেখানে আমরা বিজ্ঞানসম্মত প্রশিক্ষণ, প্রমাণিত পদ্ধতি এবং ধারাবাহিক অনুপ্রেরণা প্রদান করি। আমাদের লক্ষ্য শুধু ভালো হাতের লেখা শেখানো নয়-বরং শৃঙ্খলা, মনোযোগ,আত্মবিশ্বাস এবং ধারাবাহিক চর্চাকে জীবনেযাপনের অংশ করে তোলা। Penking Handwriting School বিশ্বাস করে, ভালো হাতের লেখা শুধু একটি দক্ষতা নয়, এটি জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় এবং সাফল্যের যাত্রায় একজনকে এগিয়ে নিয়ে যায়।

Vision

Penking এমন একটি বাংলাদেশ গড়বে, যেখানে সুন্দর ও দ্রুত হাতের লেখা হবে আত্মবিশ্বাস,দক্ষতা এবং সুযোগের বিশ্বস্ত হাতিয়ার। আমরা এমন একটি প্রজন্ম তৈরি করতে চাই যারা স্পষ্টভাবে নিজেদের ভাবনা প্রকাশ করতে পারবে, এবং হাতের লেখার মাধ্যমে তাদের ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করবে।

আমাদের লক্ষ্য হলো লেখার দক্ষতাকে শুধু শিক্ষার অংশ নয়, বরং পেশাগত ও ব্যক্তিগত উন্নতির এক অপরিহার্য উপাদান হিসেবে প্রতিষ্ঠা করা। সুন্দর হাতের লেখা শুধু সৌন্দর্য নয় এটি শৃঙ্খলা, মনোযোগ এবং সাফল্যের ভিত্তি। এই পরিবর্তনের নেতৃত্ব দিতে Penking প্রতিশ্রুতি বদ্ধ।

সুন্দর ও আত্মবিশ্বাসী হাতের লেখা কেবল দক্ষতা নয়—এটি আপনার ভবিষ্যতের শক্ত ভিত্তি। আজই PenKing Handwriting School–এর সঙ্গে আপনার বা আপনার সন্তানের হাতের লেখার উন্নতির যাত্রা শুরু করুন।

Start Your Handwriting Journey
logo

A school which is Pioneer of FINE & FAST HANDWRITING course in Bangladesh.
PENKING…. Write with confidence

Online Platform

  • About
  • Course
  • Instructor
  • Events
  • Instructor Details
  • Purchase Guide

Links

  • Contact Us
  • Gallery
  • FAQ’s
  • Coming Soon

Social Media

Icon-facebook Tiktok Icon-instagram Icon-youtube
© 2026 Copyrights Penking, All Rights Reserved by Istiak Ads .
logoPenking
Sign inSign up

Sign in

Don’t have an account? Sign up
Lost your password?

Sign up

Already have an account? Sign in